• আন্তর্জাতিক

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শাহবাজ, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সফরে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে শাহবাজ শরিফ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। এর আগে তিনি যুক্তরাজ্য সফর করবেন। সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দার যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে অক্টোবর মাসে মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের প্রস্তুতিও চলছে। পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করতে পারে।

অন্যদিকে, ওয়াশিংটন সম্প্রতি পাকিস্তানি রপ্তানিপণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একে দুই প্রশাসনের যৌথ সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ।

মার্কিন সরকার পাকিস্তানি পণ্যের ওপর বর্তমানে ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা পূর্বে প্রস্তাবিত হারের তুলনায় ১০ শতাংশ কম। তুলনামূলকভাবে, ভারতীয় রপ্তানির ওপর শুল্ক ধরা হয়েছে ২৫ শতাংশ।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শুল্ক কমানোর এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে পাকিস্তানি পণ্যের নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে টেক্সটাইল খাত এতে সবচেয়ে বেশি লাভবান হবে, যা দেশটির রপ্তানির প্রধান ভরসা।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo