• রাজনীতি

রাজনীতি সেবার জন্য, ইনকামের জন্য নয়: এ্যানি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে, এমন ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন।  

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা। তার কথা ভুলে যাওয়া যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না।

 

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo