• লিড নিউজ
  • জাতীয়

‘নতুন কুঁড়ি’ হতে হবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

‎বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে এক সভায় উপদেষ্টা এই আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।

‎উপদেষ্টা আশা প্রকাশ করেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

‎মাহফুজ আলম বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে।

‎প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

‎তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে।

‎পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলা প্রশাসক সভায় বক্তব্য দেন। বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo