• জাতীয়

একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: ডিসি সারওয়ার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম পাথরখেকোদের হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব। 

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি মিলের পাথর জব্দ করেন। পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এমন হুঁশিয়ারি দেন।

‎পরিদর্শনকালে সাংবাদিকদের সারওয়ার আলম বলেন, সাদাপাথর লুটে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে সবকিছু পর্যালোচনা করা হবে।
‎ 
‎তিনি বলেন, আর যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে।

‎সারওয়ার আলম বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে অভিযান চালান তিনি।

‎এসময় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নাম না জানা আরেকটি ক্রাশারে থাকা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক।

‎সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইদিনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo