ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৫ম দিনের শুনানি চলছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে পঞ্চম দিনের মতো শুনানি শুরু হয়।
এর আগে, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়।
২০১৮ সালের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেয়া হয়।
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...
নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

মন্তব্য (০)