• জাতীয়

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইলেও করা যায়

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি । ৯ মাস থেকে ১৬ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোররাকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় টাইফয়েডের টিকা দেশে আনা হয়েছে। এক ডোজের ইনজেকটেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

টিকা পেতে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। ঘরে বসে নিজের স্মার্টফোন থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে হবে। টিকা গ্রহণের সময় এই কার্ড দেখাতে হবে।

কয়েক ধাপে টিকা নিবন্ধন

ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration/tcv এই লিঙ্কে যান।

শিশুর জন্মতারিখ: দিন, মাস ও বছরের ঘর পূরণ করুন।

জন্ম নিবন্ধন সনদের নম্বর: ১৭ অংকের জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখুন।

লিঙ্গ নির্বাচন: নারী বা পুরুষ ঘরটি পূরণ করুন।

ক্যাপচা কোড পূরণ: প্রদর্শিত ক্যাপচা কোড লিখে তথ্য যাচাই করুন।

পরবর্তী ধাপ: পরের পেজে বাবা-মায়ের মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে), পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক) ও বর্তমান ঠিকানা দিন। 'সাবমিট' চাপুন।

ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে নিবন্ধনের প্রাথমিক প্রক্রিয়া শেষ করুন।

টিকা নির্বাচন: দ্বিতীয় ধাপে টাইফয়েড টিকা বেছে নিন। তারপর অপশন দেখা যাবে: স্কুলে অধ্যয়নরত (নবম শ্রেণি পর্যন্ত) বা স্কুল বহির্ভূত শিশু (৯ মাস থেকে ১৫ বছরের কম)। উপযুক্ত পশন নির্বাচন করুন।

ভ্যাকসিন কার্ড ডাউনলোড: নিবন্ধন সম্পন্ন হলে কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিন।

টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। স্কুলে টিকা না নেওয়া শিশুরা পরের ৮ দিন টিকাদান কেন্দ্রে টিকা পাবে।

 

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...

image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

৩

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৪

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

  • company_logo