• লিড নিউজ
  • অর্থনীতি

বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র: গভর্নর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

‎বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‎গভর্নর এ সময় নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেওয়াও সহজ বলে মন্তব্য করেছেন।  তিনি বলেন, এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে।

‎আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ড. আহসান বলেন, তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একই সঙ্গে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।

‎মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo