• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়াল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এর মধ্যে কেবল স্পেনেই টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে ১,১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।

‎প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা।

‎এ সংক্রান্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)–এর তথ্য, যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর আবহাওয়াজনিত তথ্যও যুক্ত করা হয়েছে।

‎যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

‎এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

‎আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, অধিকতর তীব্র ও ঘনঘন করে তুলছে।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo