• জাতীয়

জুলাই হত্যাকাণ্ড মামলায় পুলিশ সদস্যের জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: আইন উপদেষ্টা

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডে শহিদ পরিবারের দায়ের করা একটি মামলায় পুলিশের একজন সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা। তবে, জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

‎আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে নিজের ফেসবুকে দেয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।

‎আসিফ নজরুলের পদত্যাগ ও হত্যাকারীদের বিচার দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
‎তবে হাইকোর্টের সিদ্ধান্ত প্রশ্নাতীত নয় জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এরইমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করেছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদি জামিন বাতিল হয়, তাহলে পুলিশ আসামিকে পুনরায় গ্রেপ্তার করবে।’

‎এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী রোববার (২৪ আগস্ট) সচিবালয়ের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা। আজ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জুলাই যোদ্ধা ও নিহতের পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo