প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে অন্যান্য অপরাধে আরও ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় একটি দেশিয় তৈরি একনালা বন্দুক, দুটি বার্মিজ চাকু, একটি ছোড়া ও একটি এলজি জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...
নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...
নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

মন্তব্য (০)