ফাইল ছবি
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে।
প্রেম-ভালোবাসার প্রসঙ্গে সাদিয়া জানান, ‘আই লাভ ইউ’ কথাটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। তিনি বলেন, ‘পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’
তার কথায়, কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে, ‘আমি পছন্দ করি আমার একটা বিষ্যত পরিকল্পনা আছে যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’
অভিনয় প্রসঙ্গে সাদিয়ার মত, একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করা।
তিনি বলেন, ‘ভালো কাজ ছাড়া টিকে থাকা যায় না। সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বিনোদন ডেস্ক : বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...

মন্তব্য (০)