• জাতীয়

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

‎আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান এ রিমান্ড আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুরে এ বিষয়ে শুনানি হবে।

‎এর আগে গতকাল রোববার রাজধানীর গুলশান থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়।

‎মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোঁড়া গুলি আসাদুলের বুকে ও ডান পায়ে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন।

‎এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নাম্বার ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo