• জাতীয়

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাাহ আল মামুনকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

এর আগে, ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। ৮ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামে এক শিক্ষার্থী। 

একই সঙ্গে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর সময় জীবিত উদ্ধার শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo