• জাতীয়

ফারুকীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। 
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
‎
‎তিনি আরও বলেন, ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন।
‎
‎এদিকে, সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান। 
‎
‎তিনি জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।
‎
‎এর আগে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার আসেন এবং হোটেল ওশান প্যারাডাইজে অবস্থান নেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে দুদিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মন্তব্য (০)





image

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩...

image

নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখা...

২

নিউজ ডেস্কঃ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্...

image

গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

৩

নিউজ ডেস্কঃ দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্...

image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

image

‎দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স...

৫

‎নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহী...

  • company_logo