• অর্থনীতি

সৈয়দ মাহবুবুর রহমান ফের পিডিবিএলের চেয়ারম্যান

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান আবারও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান। এ ছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ট্রেজারার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। 


গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। সভায় সংগঠনের চেয়ারম্যন ও ট্রেজারার পুনর্নির্বাচিত হন। নতুন করে নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান। সভায় মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অসীম কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ ...

image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

  • company_logo