• রাজনীতি

‎আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সংসদীয় আসনের ভাগ দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনা যাবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

‎শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এ হুঁশিয়ারি দেন।

‎জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে প্রশ্ন করা হলে হাসনাত বলেন, ‘আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। মিডিয়ায় চরিত্র হননের চেষ্টা করেও কিছু করতে পারেনি। আগের মতো পুলিশ বা প্রশাসন নয়, নির্বাচনের মূল ভূমিকা পালন করবে জনগণ।’

‎হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেগুলো সঙ্গে নিয়ে আবারও সরকার গঠন করা হলে কঠিন গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। 

‎আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান দিয়ে সব অপরাধের বৈধতা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পর আমরা মিলিটারি, প্রশাসন ও মিডিয়ার সংস্কার করতে পারিনি।’

‎হাসনাত বলেন, ‘এনসিপিকে শত্রুজ্ঞান করে লাভ নেই। কেউ যদি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারে, রাজনীতি থেকে ইস্তফা দেব।’

‎নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে-যায় না। নভেম্বর-ডিসেম্বর হলেও আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বাতিল করে নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন করতে হবে।’

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

২


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৩

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৪

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

  • company_logo