• আন্তর্জাতিক

পুতিন কি আবারও ট্রাম্পকে অপেক্ষায় রাখবেন?

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ভ্লাদিমির পুতিন কতটা আন্তরিক, তা তিনি আজকের বৈঠকের ‘প্রথম দুই মিনিটের মধ্যেই’ বুঝে যাবেন।

তবে এরও আগে হয়তো একটি বড় ইঙ্গিত পাওয়া যেতে পারে — রুশ প্রেসিডেন্টের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজে কবে অবতরণ করে।

সাত বছর আগে হেলসিঙ্কি শীর্ষ সম্মেলনে পুতিন ট্রাম্পকে বৈঠক শুরুর আগে এক অতিথিশালায় এক ঘণ্টারও বেশি অপেক্ষায় রেখেছিলেন। পুতিন তখন বৈঠক শুরুর নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে পৌঁছান। এটি ব্যাপকভাবে এক ধরনের ‘ক্ষমতার প্রদর্শনী’ হিসেবে দেখা হয়েছিল, বিশেষ করে তিনি একসময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকেও চার ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন।

তবে এখন পরিস্থিতি ভিন্ন। পুতিন ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছেন। সময়মতো পৌঁছানো কি চুক্তির ইঙ্গিত দেবে, তা স্পষ্ট নয়; তবে বড় ধরনের দেরি অবশ্যই তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।

মস্কোর অবস্থান

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন আজ সময়মতো পৌঁছাবেন। ‘প্রেসিডেন্ট সবসময়ই সময়মতো আসেন,’ রাশিয়ার সুদূরপ্রাচ্যের মাগাদান অঞ্চলে বিমানে থাকা অবস্থায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যদিও পুতিনের দেরি করার খ্যাতি সুপরিচিত।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে পেসকভ আরও জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের বৈঠক অন্তত ‘৬ থেকে ৭ ঘণ্টা’ স্থায়ী হতে পারে। রুশ পক্ষের প্রত্যাশা, আলাস্কার এই বৈঠক ‘ফলপ্রসূ’ হবে।

তিনি আরও জানান, দুই নেতার একান্ত বৈঠকে সহকারীদের অংশগ্রহণ থাকবে, যদিও কারা থাকবেন তা স্পষ্ট করেননি। 

ক্রেমলিন জানিয়েছে, শীর্ষ সম্মেলনের শুরুতে একান্ত বৈঠকে দোভাষীরা সহায়তা করবেন, এরপর ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনার ধারা চলবে।

 

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo