• জাতীয়

এনসিপির হয়ে নির্বাচন করবেন কিনা, যা জানালেন আসিফ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ।

‎এদিকে নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি।

‎আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।’

‎তফশিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

‎আসিফ মাহমুদ বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।
‎নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। আসিফ বলেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।’

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo