ফাইল ছবি
বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। তবে সোমবার জামিনের বিষয়টি প্রকাশ পায়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন।
গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)