• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা, চালু হবে ‘ইলেকশন অ্যাপ’ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, তা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

‎রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

‎তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

‎অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য (০)





image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

image

‎ভারতীয় ভিসায় নতুন নিয়ম: আইভ্যাকে স্বয়ংক্রিয় অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্...

image

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি

নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...

image

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...

image

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...

  • company_logo