• বিনোদন

ফের আলোচনায় ইয়াশ-তটিনী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ‘ভালো থেকো’ নাটকে অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। সেই নাটকের রেশ কাটতে না কাটতেই এই তারকা জুটি দর্শক-মনোযোগ কেড়ে নিতে শুরু করেছেন ‘শালিক বালিকা’ নাটকের মাধ্যমে। 

মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটক নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

অভিনেতা ইয়াশ রোহান বলেন, “অভিনয় ক্যারিয়ারে তটিনীর সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বাঁধার সুযোগ হয়েছে শুধু দর্শকের কারণে। শুরু থেকেই তারা আমাদের জুটিকে পছন্দ করছেন এবং নতুন গল্পে প্রত্যাশার কথা জানিয়ে আসছেন। যে কারণে নির্মাতারাও আমাদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পর্দায় তুলে ধরছেন নানা ধরনের গল্প ও চরিত্র। সে কারণে ভালোবাসার নতুন গল্প নিয়ে নির্মিত ‘শাকিল বালিকা’ নাটকে আবার তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা। নাটকটি দর্শকপ্রত্যাশা পূরণ করছে জেনে কাজের সার্থকতা পাচ্ছি।”

ইয়াশ রোহানের মতো ‘শালিক বালিকা’ নিয়ে একই কথা শোনা গেছে অভিনেত্রী তটিনীর মুখে।

‘শালিক বালিকা’ নাটকে ইয়াশ-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদ প্রমুখ।

টেলিভিশনের প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারনেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি ফের দর্শকের মাঝে সাড়া ফেলছে। অনিন্দ্য অভিনয়ের সুবাদে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন ইয়াশ-তটিনী জুটি।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo