• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশে নারীরাই হবে মূল কারিগর: প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল বাংলাদেশের কারিগর, তারা কোনোভাবেই পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

‎শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’-এর অনুষ্ঠানে নারীর অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ।

‎ফরিদা আখতার বলেন, ‘নারী যৌনকর্মীদের মর্যাদা এবং তাদের সন্তানদের অধিকার পাওয়া উচিত।’ আয়োজকদের এক মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, ‘কোরআনবিরোধী কোনো কথা নারী সংস্কার কমিশন বলেনি। তাদের বক্তব্য নিয়ে একটি ভুল বোঝাবুঝি চলছে।’

‎ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ না করেও নারীর অধিকার নিয়ে কথা বলা সম্ভব বলেও মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

‎অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্রে নারীর অবদান, নারীর অধিকার এবং সাইবার বুলিং প্রতিরোধে কাজ করাসহ বিভিন্ন অঙ্গীকার ঘোষণা করা হয়। এসময় ১০০ জন নারীকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য (০)





image

‎ভারতীয় ভিসায় নতুন নিয়ম: আইভ্যাকে স্বয়ংক্রিয় অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্...

image

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি

নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...

image

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...

image

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...

image

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম ম...

নিউজ ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার কর...

  • company_logo