• রাজনীতি

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
‎
‎মাসুমা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার দিয়াবাড়িতে শুক্রভাঙ্গা এলাকায় মাসুমা বেগমের বাসায় যান সংগঠনের একটি প্রতিনিধি দল।
‎
‎এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত এ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
‎
‎এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন— এ বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে।
‎
‎‘আমরা বিএনপি পরিবারের’ মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।
‎
‎এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

মন্তব্য (০)





image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

২


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৩

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৪

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

  • company_logo