ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা আটক।
পুলিশ জানায়, ৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকায় এসএম আসলাম এর নিজ বাসা থেকে এবং আজিবপুর এলাকায় টিএইচ তোফার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। চাঁদাবাজির ভিযোগে তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। আটককৃত টি এইচ তোফা এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেল কারাগারে প্রেরণ করা হবে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)