• জাতীয়

‎নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকায় আসছে ইইউ দল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী ১৮ সেপ্টেম্বর।

‎সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে।

‎সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ইইউর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করবে। আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কি না। সফরকালে দলটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে।

‎এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। সাত সদস্যের এই দলে তিন জন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন।

‎সচিব আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ এ তথ্য তারা পেয়েছেন। দলটি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

মন্তব্য (০)





image

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...

image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

  • company_logo