• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন এগিয়ে যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখন দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার পালা। আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছি।

‎মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।

‎তিনি আরও বলেন, মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। 

‎এর আগে, বিকেলে প্রধান উপদেষ্টা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি ছিল।

‎জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা ন...

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান স...

image

গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্য...

২

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দো...

image

পানি সংকট মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে ৭শ কিলোমিটার খাল ও ৬শ...

৩

নিউজ ডেস্কঃ বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭শ কিল...

image

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস...

৪

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...

image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

  • company_logo