ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেবো। কেউ বাদ যাবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ভাষণটি বিটিভিতে সম্প্রচার করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আসছে। যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন। যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন।
অধ্যাপক ইউনূস বলেন, সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল।
অধ্যাপক ইউনূস আরও বলেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সব নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন, নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...
নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...
নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

মন্তব্য (০)