• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে ‘জাতীয় বীর’ ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

‎অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রের ২৪তম দফায় জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‌‘সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।’

‎এর আগে বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিনিধিরা। তার আগে বিকেল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

‎বিএনপি নেতাদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

‎জামায়াত নেতাদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের,  সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

‎জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...

image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

  • company_logo