• জাতীয়

হাসিনার ‘পলায়ন’ উদযাপনে জনতার স্লোগান: এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্রজনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা অনুষ্ঠান পালন করা হয়। এ সময় উপস্থিত জনতা স্লোগান দেন ‘পালাইছে রে, পালাইছে, খুনি হাসিনা পালাইছে’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেল’, ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’-সহ নানা স্লোগ্লান দেয়।

‎মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদযাপন করা হয়। ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‎জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। সাইমুম শিল্পগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ, শিল্পী তাসফি।

‎সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এর পর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে ব্যান্ডদল আর্টসেলের গান।

মন্তব্য (০)





image

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...

image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

  • company_logo