• বিনোদন

ভিন্নরকম জন্মদিন পালন করে যা বললেন ভাবনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের জীবনে জন্মদিন মানে উদযাপন, কেক-কাটার আয়োজন কিংবা কাছের মানুষদের নিয়ে জমজমাট পার্টি। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন কাটলো একেবারে ভিন্নরকম। নির্জন, নিরহংকার ও আবেগঘন পরিবেশে।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আমার এবারের জন্মদিনটা কাটলো খুবই মায়াময় মানুষদের সঙ্গে। কোনো অনুষ্ঠান বা আয়োজন নয়। আমার ভালোবাসার মানুষেরা এভাবেই আমাকে আগলে রাখে, তাদের আশীর্বাদে আমি অনেক কৃতজ্ঞ।

নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা লেখেন, সব অনুভূতি লিখবো না, কারণ লিখে ফেললেই তো শেষ হয়ে গেল। এই ভালোবাসা থাকুক আমার মনের গহীনে। যারা আমাকে ভালোবাসে, আমার কাছে আছো—তোমরাই তো আমার সব। তোমাদের পাশে রেখো এভাবেই প্লিজ।

জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভাবনা। স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, সারাদিন ফেসবুকে আমার কলিগ, শুভাকাঙ্ক্ষী, ভক্তরা খুব সুন্দর সুন্দর কথা লিখে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকরা আমাকে নিয়ে মিষ্টি মিষ্টি নিউজ করেছেন। সবার ভালোবাসা আমি মাথায় তুলে রাখলাম। অনেক কৃতজ্ঞতা।

এদিকে জন্মদিন শুধু প্রিয়জনদের সঙ্গে নয়, সকালটা কাটিয়েছেন শিশুদের সঙ্গে। আর এ অভিজ্ঞতা ছিল মধুর এবং স্মৃতিময়। অভিনেত্রীর ভাষায়, শিশুদের কল্পনা ও স্বপ্নের জগৎ এত সরল, এই সরলতাকে আমরা হারিয়ে ফেলি বড় হতে গিয়ে। আমাদের বড় হতে ভালো লাগে না, তাই শিশুদের কাছেই আমি আনন্দ পাই। আমাকে শিশুরা প্রাণভরে ভালোবাসে। ওদের সঙ্গে আজকের সকালটা কী যে মধুর।

ভাবনার এ আয়োজনে সহযোগিতা করেছে ‘ছায়াতল বাংলাদেশ’ নামে একটি সংগঠন। প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাবনা বলেন, ছায়াতল বাংলাদেশকে অনেক ধন্যবাদ, আমার জন্মদিনকে আনন্দে ভরে দেওয়ার জন্য। এক জীবনে আল্লাহ মালিকের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এত আদর দেওয়ার জন্যে।

দিনভর, সাদামাটা কিন্তু মমতায় ভরপুর এক জন্মদিনের গল্প—যা প্রমাণ করে, ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কিছুই হতে পারে না।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo