• লিড নিউজ
  • অর্থনীতি

জুলাই আন্দোলনের স্বপ্ন আর্থিক খাতে বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের স্বপ্ন আর্থিক খাতে বাস্তবায়ন হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমানতকারীদে স্বার্থই দেশের স্বার্থ। আমরা এই স্বার্থ রক্ষা করব এবং আশা করি আদালতকে পাশে পাব। সোমবার (৪ অক্টোবর) বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের হলরুমে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের প্রতিটি মুহূর্ত একটি কঠিন সময় ছিল। এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা এ বিজয় লাভ করেছি। তিনি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, ছাত্ররা জীবন বাজি রেখে এই আন্দোলন করেছে। তাদের আত্মত্যাগ ভোলার মতো নয়। রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে যে, ছাত্রদের সঙ্গে জনতা একত্রিত হলে কোনো সরকার থাকতে পারে না। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না।

‎দেশের বুদ্ধিজীবী মহল বিক্রি হয়ে গিয়েছিল জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে বুদ্ধিজীবীদের পাওয়া যায়নি। কিন্তু ৫২, ৬৯ ও ৭১-এর আন্দোলনে তাদের পাওয়া গিয়েছিল। আর্থিক খাতে অনিয়ম ফিরে আসতে দেওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, আমাদের ন্যায্য দাবি। আর্থিক খাতের উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত এবং ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo