• জাতীয়

ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে প্রায় এক বছর ধরে। এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে দেশটি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এটি আগে ছিল ৮২৪ টাকা।

ওয়েবসাইটটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় ফি বাড়ানো হয়েছে। যা কার্যকর হবে আগামী ৮ আগস্ট থেকে। এ প্রক্রিয়াকরণ ফি হলো একটি সার্ভিস চার্জ।

২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করল ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের কাছে থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না।  

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

 

মন্তব্য (০)





image

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জা...

image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

  • company_logo