• অর্থনীতি

তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। গত তিন দিনে মসলাজাতীয় পণ্যটির কেজিতে দাম ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। বাজারে এর প্রভাব পড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই দাম বাড়াচ্ছেন।

আজ রোববার রাজধানীর আগারগাঁও, তেজগাঁওয়ের কলোনী বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। অপেক্ষাকৃত কম ভালো মানেরটা বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকা। তবে পাড়া-মহল্লার দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। তিন দিন আগেও এই দুই ধরনের পেঁয়াজ অন্তত ১৫ টাকা কমে কেনা গেছে। 

বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় এখনও অনেক কম। গেল বছরের এই সময় পেঁয়াজের কেজি ছিল ১০৫ থেকে ১২০ টাকা। 

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদনে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে। তবে এক বছরের ব্যবধানে দাম কমেছে ৩৩ শতাংশ। 

ব্যবসায়ীরা জানিয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাজারে এখন যেসব পেঁয়াজ বেচাকেনা হচ্ছে সেগুলো সবই দেশি। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী এরশাদ আলী সমকালকে বলেন, কোনো দেশ থেকে এখন পেঁয়াজ আসছে না। দেশের পেঁয়াজ দিয়েই চলছে বাজার। তিনি বলেন, বৃষ্টির কারণে দাম বেড়েছে। গত তিন-চার দিনে পাইকারি মোকামে প্রতি মণে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তার ভাষ্য, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। তাই দাম বেশি বাড়বে না। 

আগারগাঁও কাঁচা বাজার থেকে ৭৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনেছেন আসাদুল্লাহ মিয়া। সমকালকে তিনি বলেন, ‘চার-পাঁচ দিন আগে পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকায়। আজ কিনতে হলো ১৫ টাকা বেশি দরে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। বাজার এখনই তদারকি না করলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম আরও বাড়াবে।’

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo