• রাজনীতি

এনসিপির সমাবেশ শুরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশটি শুরু হয়। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি।

এদিকে, দুপুর থেকে এনসিপির সমাবেশস্থলে আসতে থাকে দলটির নেতাকর্মীরা। সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। 

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন গণমাধ্যমে বলেন, গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা। 

এনসিপির এ সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo