• লিড নিউজ
  • জাতীয়

‎শেখ হাসিনাই সব অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় আজ। সেখানে শেখ হাসিনাকেই সব অপরাধের নিউক্লিয়াস বলে আখ্যায়িত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

‎রোববার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। 

‎চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্যকালে এ মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি।

‎শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। এর আগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি এই মামলায় ‘রাজসাক্ষী’ হয়েছেন। মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

‎ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপনের পর এখন সাক্ষ্যগ্রহণ চলছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

‎এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মন্তব্য (০)





image

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শ...

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগা...

image

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাট...

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজ...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে ...

image

প্রধানমন্ত্রী চান শিক্ষাক্রমে থাকবে সংস্কৃতি-ক্রীড়া ও সু...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়...

image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

  • company_logo