• অর্থনীতি

কাস্টমস ও ভ্যাট নিয়ে বিসিআইর কর্মশালা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : যে কোনো নীতি প্রণয়নের সময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত 'কাস্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। গতকাল বিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, কাস্টমস ও ভ্যাট বিষয়ে জানার স্বল্পতা রয়েছে। সে জন্য প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কর্মশালার মাধ্যমে কাস্টমস ও ভ্যাট সম্পর্কে ব্যবসায়ীরা সঠিক ধারণা পাবেন। কর্মশালায় কাষ্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট আইন ও বিধির বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান ও দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।

 

 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo