ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান।
গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন হবে বলে নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, পাঁচ আগস্ট বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দো...
নিউজ ডেস্কঃ বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭শ কিল...
নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

মন্তব্য (০)