• জাতীয়

৩২ ঘণ্টা পর শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। একইসঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধা পরিচয় ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে।

শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে সংঘাত এড়াতে পুলিশ উভয়পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের হেনস্থা করছেন।

আমরা এর প্রতিবাদ জানাই।

 

মন্তব্য (০)





image

গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্য...

১

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দো...

image

পানি সংকট মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে ৭শ কিলোমিটার খাল ও ৬শ...

২

নিউজ ডেস্কঃ বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭শ কিল...

image

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস...

৩

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...

image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

৪

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

image

‎নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্...

৫

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

  • company_logo