• আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। এতে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।

গতকাল সোমবার রাত ১২টা ১১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত আটটি অঞ্চলের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট-বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। এসব দ্বীপের মধ্যে মাত্র ৩৮টিতে লোকজন বসবাস করে।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বঙ্গোপসগারের সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। আন্দামান দ্বীপ অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপে।

 

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo