• রাজনীতি

দুর্নীতি ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে: তাসনিম জারা ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুধু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ধরলে হবে না বরং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

‎পোস্টে তিনি লিখেছেন, ‘শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। ’ গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন বলে জানান তিনি।

‎ডা. জারা বলেন, ‘রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা—যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বার বার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’

‎এনসিপি নেত্রী বলেন,  ‘অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’ তিনি মনে করেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি রাজনৈতিক সংস্কারের লড়াই।’

‎সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার।’

‎তবে তিনি মনে করেন, এখনো সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo