• আন্তর্জাতিক

কুচিং বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার কুচিং বিমান বন্দরে  ১৫ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগের মনিটরিং কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট (ইউপিকেপি), সারাওয়াক। সোমবার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়।

‎বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুয়ালালামপুর থেকে একটি বিমানে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পৌঁছানোর পরপরই ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়।

‎কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক তদন্তে, তাদের কারোরই ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে বৈধ প্রবেশের কোনো তথ্য নেই। পাসপোর্ট পরীক্ষা করে জাল ইমিগ্রেশন সীলের ব্যবহারও শনাক্ত করা হয়েছে, যা মালয়েশিয়ায় প্রবেশের সত্যতা আড়াল করতে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিজন পিএটিআই ব্যক্তি মালয়েশিয়ায় চোরাইপথে প্রবেশের জন্য পাচারকারী চক্রকে ১৮ হাজার থেকে ২০ হাজার রিংগিত পর্যন্ত অর্থ দিয়েছে।

‎আটকদেরকে  রাজ্যের সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo