• আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাজারে নির্বিচারে গুলি, নিহত ৫

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে নির্বিচারে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্যাংককের ওর তোর কোর (Or Tor Kor) মার্কেটে এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

‎স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। ওর তোর কোর মার্কেটটি মূলত উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। এ অঞ্চলের তুলনায় থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।

‎২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রস্থলের একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছরের এক কিশোর গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এবং আরও পাঁচজনকে আহত করে।

‎এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। ২০২০ সালে নাখন রাচাসিমা শহরে এক সেনা সদস্য গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo