• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের একটি 
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনার পর ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ট্রাভার্স সিটির মানসন মেডিকেল সেন্টার।

মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, তারা ট্রাভার্স সিটিতে অবস্থিত ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, ‘এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। পুরো কমিউনিটি যেন দ্রুত এই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারে, সেটিই আমাদের কামনা। ‘এদিকে ওয়ালমার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

উল্লেখ্য,  লেক মিশিগান ও আরও কয়েকটি বড় হ্রদের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাভার্স সিটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo