• রাজনীতি

টাকা পাচারের রাজনীতি দেখতে চাই না: আখতার হোসেন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আমরা আর টাকা পাচারের রাজনীতি দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে ভৈরবে জুলাই পদযাত্রা শেষে পথ সভায় এ কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, দেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন। সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।

এ সময় তিনি বলেন, জুলাইয়ে হাসিনাকে উৎখাত করেছি। একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি। অতীতের সরকার দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টাকা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গেছে। হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে। ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে।

আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হাত-পা হারিয়েছে, অন্ধ হয়েছে তাদের প্রতিদান দেশবাসী কখনও ভুলবে না। বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মোহাম্মদ কাইজার ও ছাত্রনেতা রিসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ঐতিহাসিক জুলাই উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদ...

image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

  • company_logo