• অর্থনীতি

করদাতাদের আস্থা অর্জনে জবাবদিহি নিশ্চিত করতে হবে: এনবিআর চেয়ারম্যান

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, শুধু জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না। এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে।

‎শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

‎এনবিআর চেয়ারম্যান বলেন, কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে। যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি।

‎তিনি আরও বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে। পাশাপাশি কর ব্যবস্থাকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকও যুক্ত করতে হবে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo