ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ১০ বছর ধরে মৃত্যুদণ্ডের ছায়ায় কাটছিল প্রবাসজীবন। প্রতিদিনই অপেক্ষা করতেন শেষ পরিণতির। অবশেষে কেনিয়ার সরকারের কূটনৈতিক তৎপরতা ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহযোগিতায় প্রাণে বেঁচে গেলেন সৌদিপ্রবাসী স্টেফেন আব্দুলকারিম মুনাইখো। সৌদিতে কর্মরত অবস্থায় সহকর্মী হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি হয়েছিল। অবশেষে ইয়েমেনি ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ ডলার দেওয়ার পর তার সাজা মওকুফ করা হয়।
স্টেফেন আব্দুলকারিম মুনাইখো নামে এ ব্যক্তি সৌদিতে কাজ করতেন। ২০১১ সালে তিনি তার এক ইয়েমনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন। প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সৌদির সর্বোচ্চ আদালত তাকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তিনি দণ্ড কার্যকরের প্রহর গুণছিলেন। তবে কেনিয়ার সরকারের হস্তক্ষেপে এটি কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনি ওই ব্যক্তির পরিবারকে ১০ লাখ ডলার জরিমানা দিয়ে এই ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন। মুক্তি পাওযার পর তিনি ওমরাহ পালন করেছেন। তিনি কবে কেনিয়ায় ফিরে যাবেন সেটি নিশ্চিত নয়।
নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

মন্তব্য (০)