• অর্থনীতি

বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে এনবিআর চেয়ারম্যানের পরিদর্শন

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়াকে গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সবার আগে, তাদের সুবিধা নিশ্চিত করতে দেরি নয়-অ্যাকশন দরকার।” দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।

সুতা আমদানির বিষয়ে তিনি বলেন, “সুতা আমদানি বন্ধ নেই, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়েও আমদানির বিষয়ে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করতে পারি।

সার্ভার জটিলতা প্রসঙ্গে তিনি জানান, “এই সমস্যা দেশের সব কাস্টমসে হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছি। এর আগে তিনি বেনাপোল স্থলবন্দর, কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।

বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রযুক্তিগত জটিলতা দূর করে বাণিজ্য আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদ...

নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

image

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : সাধারণত বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় হি...

image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

  • company_logo