• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলের কাভার শহরের কাছে একটি পাহাড়ি সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি দক্ষিণ ইরানের যাত্রী বহন করছিল। রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের একটি পাহাড়ি পথে বাসটি উল্টে গেলে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনার হার অত্যন্ত বেশি। চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি বড় যাত্রীবাহী কোচ পাহাড়ি সড়কে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। এ দুর্ঘটনা ইরানে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo