• লিড নিউজ
  • রাজনীতি

নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছাতে ভেতরে ভেতরে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না। তারা চায় না দেশের সুষ্ঠু ভোট হোক। কারণ, ভোটের মাধ্যমে জয় লাভ করার সামর্থ্য তাদের নেই।

তিনি আরও বলেন, গত ১৬ বছর  ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা।

মন্তব্য (০)





image

যে কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীর এমপি পদে প্রার্থিতা বা...

নিউজ ডেস্ক : ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্...

image

শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...

image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

  • company_logo