• রাজনীতি

তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৪ জুলাই) রাজধানীতে ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

জয়নুল আবদিন বলেন, ‘আমাদের প্রিয় নেতা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১- এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য; আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে। অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য শোনা যাচ্ছে। এটার প্রতিবাদ জানাচ্ছি। সেই ভাষা এখানে ব্যবহার করতে চায় না। শুধু বলতে চাই, যারা একাত্তরের যুদ্ধকে স্বীকার করে না; যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না; তাদের সাথে জোট বেঁধে...।’ 

তিনি বলেন, ‘লন্ডন বৈঠক এবং কয়েকদিন আগে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তখনই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারা এই হত্যার সঙ্গে জড়িত খুঁজে বের করতে হবে। জাড়িতদের খুঁজে বের করার দায় দায়িত্ব আপনাদের (সরকার) নিতে হবে, কারা এই নির্বাচনের আগে হত্যা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন হলো তাদের কেন খুঁজে বের করলেন না।’ 

ফারুক বলেন, ‘মির্জা ফখরুলের মতো একটা লোক। একটা সততার প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। তাকে নিয়ে কথা বলে। বিষয়টা কী? টাকা? মাল? লাভ হবে না। 

তিনি বলেন, ‘কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না। খবরদার শহীদ জিয়ার আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানের জন্য গত ১৬ বছর এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে- এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে; সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না। বরদাস্ত করা হবে না।’ 

তিনি বলেন, ‘এটা হাসিনা পাইছেন? এটার নাম খালেদা জিয়া। আপস করতে জানেন না।’ 

মন্তব্য (০)





image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

১

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

২

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

৩

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৪

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৫

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

  • company_logo